বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাট উপজেলার পরানপুর পূর্বপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ২৬টি গাছের বিভিন্ন জাতের আম পেড়ে নিয়ে গেছে একই গ্রামের আক্কাছের ছেলে রমজান ও তার দলবল।
আজ সোমবার সকালে ৮ টার দিকে স্থানীয় রমজান ও তার দলবল নিয়ে আম পাড়ার তান্ডব চালায়।
ভুক্তভোগী পরানপুর পূর্বপাড়ার মৃত জেফরারের ছেলে আব্দুল মতিন ও জিয়ারুল ইসলাম গনমাধ্যমকে বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও রাজশাহী বিজ্ঞ আদালতের মাধ্যমে তারা ডিগ্রী পায়। কিন্ত বিবাদী রমজান ও তার দলবল দেশীয় তৈরী সাবল, কুড়াল ও হাসুয়া নিয়ে তাদের বাগানের সব আম জোড় করে পেড়ে নিয়ে যায়। এই সময় একটি টিনের তৈরী ঘড় ভেঙ্গে গুড়িয়ে দেয় তারা। পরে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে রক্ষা পায় নারী ও শিশুরা।
এই তথ্য নিশ্চিত করেছে নাছিমা, আফরোজা, জামেনা, সুজন, সীমা, পারলিসহ অনেকে। চারঘাট ইউনিয়নের ৭ নং ওর্য়াডের মেম্বার মতিউর রহমান ঘটে যাওয়া সকল ঘটনার সত্যতা রয়েছে বলে সাংবাদিকদের বলেছেন।
এবিষয়ে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।