বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাটে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে চারঘাট পৌরসভা মিলায়তনে সাবেক অতিরিক্ত পিপি ও আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শাহনাজুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে, পৌর আওয়ামী লীগের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিতে এবং মেয়র একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব শাহারিয়ার আলম এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, ইউএনও সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সরদহ সরকারী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান, চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নাজমূল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার, সাধারন সম্পাদক রায়হানুল হক রানা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে প্রয়াত সাবেক আওয়ামী লীগ নেতা এ্যডভোকেট শাহনাজুর রহমানের কবর জিয়ারত করা হয়।