রাজশাহীর চারঘাটে বঙ্গবন্ধুর শাহাদত বাষির্কী উপলক্ষে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

🗓 Saturday, 21 August 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 Saturday, 21 August 2021

👁️ ১৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজাশাহীর চারঘাটে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, শুক্রবার বিকালে নওদ্বাড়া ত্রিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চারঘাট উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চারঘাট উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু জীবনের উপর আলোকপাত করেন এবং তাঁর প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া অনুষ্ঠানে জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মুর্শেদ রঞ্জু, মাহমুদ হাসান ফয়সাল, অধ্যক্ষ আব্দুর রওফ, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, সহ-সম্পাদক কামাল হোসেন, সদস্য সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর