বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহীর চারঘাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, গতকাল রোববার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসময় পৌর মেয়র একরামুল হক, জেলা আওয়ামীলীগ সদস্য সাইফুল ইসলাম বাদশা, সাবেক জেলা দপ্তর সম্পাদক মাজদার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হোসেন ও ইউপি চেয়ারম্যানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় ভাবে চারঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিয়ষক অধিদপ্তর এর আয়োজনে বঙ্গমাতার জম্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা মাহফুজা বেগম।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ, চারঘাট মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল লতিফ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিববৃন্দ।