বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর চারঘাটে মাঠ দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলার শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে টিএমএসএস আইসিটি ডোমেইনের আয়োজনে ও প্রাইমার্ক কটন কানেক্টের অর্থায়নে এবং তুলা উন্নায়ন প্রকল্পের সহযোগীতায় এ মাঠ দিবস পালন করা হয়।
রাজশাহী তুলা উন্নয়ন কর্মকর্তা মোছাদ্দীদ আল শামীমের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা সামিরা।
এসময় বক্তব্য রাখেন রাজশাহী তুলা উন্নয়ন কর্মকর্তা ড: জাহাঙ্গীর আলম,রাজশাহী প্রকল্প সমন্বয়ক শাহাজাদা অরুন, টিএমএসএস এর এরিয়া ম্যানেজার দুলাল হোসেন, তুলা উন্নয়ন বোর্ডের সিনিয়র ইউনিট অফিসার আব্দুল গফুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়া দিবসটিতে বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক অংশ গ্রহন করেন।