বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
“মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার বিআরডিবি হলরুমে এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এ,টি,এম গোলাম মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহ্ফুজা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, যুব সমাজ মাদকাসক্ত পরিণত হয়েছে। এখন মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও জঙ্গিবাদ সন্ত্রাস কমিয়ে আনতে নিজ নিজ পরিবারকে সচেতনতা হতে হবে। পরিবারের সন্তানদের খোজখবর রাখার পাশাপাশি সকলকে মাদক বিরোধী কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।