বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
মুজিববর্ষ উপলক্ষ্যে রাজশাহীর চারঘাটে ম্যারাথন অ্যাপসের রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার চারঘাট উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এ ম্যারাথন অ্যাপস রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী বগুড়া সেনানিবাস এর ৪০ ইস্ট বেঙ্গলের মেজর মনিরুজ্জামান সৈকত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল, সরদহ সরকারী মহাবিদ্যলয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম চারঘাট মডেল থানার উপ-পরির্দশক শাহ আলম, , সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামস্, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ।
যারা এই ম্যারাথনে অংশ গ্রহণ করতে ইচ্ছুক তারা অ্যাপসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন বলে জানান সংশ্লিষ্ট্যরা।