রাজশাহীর চারঘাটে ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

🗓 Tuesday, 16 February 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 16 February 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

 

মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর চারঘাটে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩ টায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় চারঘাট উপজেলা পরিষদ মুজিব ম্যুরাল চত্বর থেকে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা চারঘাট উপজেলা পরিষদ থেকে সরদহ ইউনিয়নের ঝিকরা প্রাথমিক বিদ্যালয় পর্ষন্ত ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে ফিরে এসে প্রতিযোগিতা শেষ করেন। এই ম্যারাথন প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠানে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামস্, ৪০ ইষ্ট-বেঙ্গল মেকামাইজড বগুড়া সেনাবাহিনীর সদস্যরা, চারঘাট মডেল থানার উপ-পরির্দশক শাহ আলম, ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর