রাজশাহীর চারঘাটে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর চারঘাটে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় মিয়াপুরে বড়াল পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে সংস্থাটির কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, বিশেষ অতিথি সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, চারঘাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক,বড়াল পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি আকতার হোসেন ও সাধারন সম্পাদক আসমা খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান বড়াল ফ্রি কোচিং সেন্টারের ১শত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরন করা হয়।