রাজশাহীর চারঘাটে হাত-পা ও মুখ বাধা নারীর লাশ উদ্ধার
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে
রাজশাহীর চারঘাট উপজেলায় শয়ন কক্ষ থেকে হাত-পা ও মুখ বাধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে রেহেনা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার অনুপমপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেলাল হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, বেলাল ও তার স্ত্রী রেহেনা বেগম সোমবার দিনগত রাত্রিতে খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে বেলাল চিৎকার দিয়ে বলে কে বা কাহারা আমার স্ত্রীকে মেরে ফেলেছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তার শয়ন কক্ষে খাটের উপর মশারী টাঙ্গানো অবস্থায় হাত-পা ও মুখ বাধা লাশ পড়ে থাকতে দেখে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
