রাজশাহীর চারঘাটে ১০ জন ভূমিহীন ও গৃহহীন পেলেন নতুন ঘর

🗓 Monday, 21 June 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 21 June 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

”আশ্রয়নের অধিকার প্রধানমন্ত্রীর উপহার” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলায় ১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন নতুন ঘর।

রবিবার উপজেলা হলরুমে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন । এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২য় পর্যায়ে দেশব্যাপী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল প্রদাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প দুর্যোগ সহনীয় গৃহনির্মানে গ্রামীন অবকাঠামো কাবিটা কর্মসূচীর আওতার ২য় পর্যায়ে উপজেলার ৪টি ইউনিয়নের প্রকৃত ভুমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে নির্মিত এই ঘরগুলোর দলিল তুলে দেয়া হয়।

উপজেলার সরদহ ইউনিয়নে ৬ টি, ভায়ালক্ষীপুর ইউনিয়নে ২টি, ইউসুফপুর ইউনিয়নে ১টি, শলুয়া ইউনিয়নে ১টি ’ক” শ্রেণীভুক্ত পরিবারদের পুর্নবাসনের জন্য প্রতিটি পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত দিয়ে এই জমির উপর পাকা ঘর তৈরি করে দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার(ভ’মি) নিয়তি রানী কৈরী, পৌর মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা ভাইস-চেয়ারম্যান তাজমিরা খাতুন, ইউপি চেয়ারম্যাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর