বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশের পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ১১জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
চারঘাট থানা থেকে জানা যায়, গত রোববার দিবাগত রাতে চারঘাট সার্কেল এএসপি নুরে আলম ও মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডুর পরিচালনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ৪টি মাদক মামলাসহ শাহরিয়ার কবির বাপ্পি হত্যার আসামী চকমোক্তারপুর গ্রামের মৃত তাহাজ উদ্দিন ছেলে মন্টু আলী, ইউসুফপুর টাঙ্গন র্পুবপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নাজির আলী, হাবিবুর রহমানের ছেলে রাজন আলী, ভায়ালক্ষীপুর মৃত আবৃল কাশেমের ছেলে লুৎফর রহমান ও আলমগীরসহ অনেকে।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।