বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীর চারঘাট পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার হলরুমে মেয়র একরামুল হকের সভাপতিত্বে এ বাজেট পেস করেন পৌর সচিব মোহাম্মদ রবিউল হক।
আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, ২০২১-২২ অর্থবছরের পৌরসভার মোট প্রস্তাবিত আয় ৫ কোটি ৬৪ লক্ষ ১ হাজার ৮শত ৮৩ টাকা ও প্রস্তাবিত ব্যয় ৪ কোটি ৬৯ লক্ষ ৫ হাজার টাকা এবং উদ্বৃত্ত ৩৯ লক্ষ ৪৬ হাজার ৮শত ৮৩ টাকা। প্রস্তাবিত রাজস্ব আয় সরকারী উন্নয়ন, রাজস্ব উদ্বৃত্ত ও পৌরসভা কর্তৃক পরিচালিত অন্যান্য প্রকল্পের আয় থেকে সংগ্রহ করা হবে। উল্লেখ্য যে গত ২৭মে বৃহস্পতিবার বিকালে টিএলসিসি কমিটির সভায় প্রস্তাবিত বাজেটটি অনুমোদিত হয়।
এছাড়া বাজেট পেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক উপ-পরিচালক কৃষি অধিদপ্তর এর ব্রজহরি দাস ও পৌরসভার প্রকৌশলী রেজাউল করিম।
এসময় পৌর মেয়র একরামুল হক বলেন, আমি মেয়র নির্বাচিত হওয়ার পরে এটাই প্রথম বাজেট এবং এই বাজেটের মাধ্যমে পৌরবাসীদের নাগরিক সেবা নিশ্চিতের যে প্রতিশ্রুতি দিয়েছি তা পুরন করা সম্ভব হবে। তিনি প্রস্তাবিত বাজেট সুষ্ঠভাবে বাস্তবায়নে সকল পৌরবাসীদের সহযোগীতা কামনা করেন ।