রাজশাহীর চারঘাট পৌরসভার নগর সমন্বয় কমিটি’র সাধারন সভা অনুষ্ঠিত

🗓 Thursday, 24 December 2020

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Thursday, 24 December 2020

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহীর চারঘাট পৌরসভার নগর সমন্বয় কমিটি’র সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার হলরুমে পৌর কাউন্সিলের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা মফিজুল উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম নাসির উদ্দীন, উপজেলা সমবায় কর্মকর্তা সুভাষ চন্দ্র, পৌরসচিব মোহাম্মদ রবিউল হক, প্রকৌশলী রেজাউল করিম, মহিলা কাউন্সিলর শেফালী বেগম, কাউন্সিলর আব্দুল ওহাব, টিএলসিসি সদস্য রফিকুল আলম চৌধুরী ও মোস্তাফিজুর রহমানসহ টিএলসিসির অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে, পৌর মেয়র ও টিএলসিরি অন্যান্য সদস্যরা ইউজিপ-৩ প্রকল্পের আওতায় নির্মানাধীন চারঘাট পৌরসভার আবর্জনা ও মানববর্জ্য ফেলার জায়গা, সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট গ্রাউন্ড পরিদর্শন করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর