রাজশাহীর তানোরে পুলিশের নারীকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

🗓 Wednesday, 20 January 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 20 January 2021

👁️ ১৪ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

রাজশাহী জেলার তানোরে পুলিশের নারীকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধায় উপজেলার মোহর গ্রামের মিশন খেলার মাঠে দুস্থ, অসহায় আদিবাসীদের মাঝে রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের নারী কল্যাণ সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি জেনিফার রেবেকা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, তানোর-গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খাঁন, পুলিশ অফিসারাদের সহধর্মিনী ছাড়াও তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান ও তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর