বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের একটি আলুর ক্ষেতে প্রশিক্ষণ বিমান জরুরী অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যান্ত্রিক ক্রুটির কারণে এসটিএজিজি প্রশিক্ষণ বিমানটি জরুরী অবতরণের সময় আচড়ে পড়ে। এ সময় বিমানটি উল্টে গিয়ে দুইজন পাইলট সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। শিক্ষানবিশ পাইলট মবিন ও মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারা এখন আশঙ্কামুক্ত। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। জরুরী অবতরণের সময় বিমানের সামনের চাকা ভেঙ্গে গিয়ে উল্টে যায় বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।