বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ
রাজশাহী মহানগরীর তালাইমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানাকে কর্মে অদক্ষতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার বিকালে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নিজেই অভিযোগ পেয়ে আকস্মিকভাবে হাজির হন পুলিশ ফাঁড়িতে। এসময় মাদক ব্যবসায়ীদের পরিবারের সাথে কথা বলার কারণে তাৎক্ষনিক তাকে সাময়িক বরখাস্ত করেন। গত দু’বছর ধরে ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে ছিলেন মাসুদ রানা।
অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার সোহেল নামের একজন বড় মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ জামালপুর এলাকা থেকে আটক করে ফাঁড়িতে নেন মাসুদ রানা। তবে তার বিরুদ্ধে মামলা না দিয়ে ফাঁড়িতে রেখে ছেড়ে দেওয়ার জন্য দর দাম করছিলেন।
এসময় গোপনসূত্রে খবর পেয়ে আরএমপি কমিশনার নিজেই হাজির হন ফাঁড়িতে। তিনি দেখতে পান আটক মাদক ব্যবসায়ী সোহেল ও তার পরিবারের লোকদের নিয়ে বসে আছে মাসুদ।
কমিশনার পরে এসআই মাসুদ রানাকে সাময়িকভাবে বরখাস্ত এবং মাদক ব্যবসায়ী সোহেলকে ২৫ গ্রাম হেরোইনসহ মামলা দায়ের করার নির্দেশ দেন।