বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী দুর্গাপুর সদরে জ্বালানি তেলের দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার পুরনো বাস টার্মিনাল সংলগ্ন তেলের দোকানে “খাদেম স্টোর” এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে তেল ব্যবসায়ীর ছেলে খাদেমুল ইসলাম দগ্ধ হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ও দগ্ধ খাদেমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পরে ফায়ার সার্ভিসের দুর্গাপুর ও পুঠিয়া স্টেশনের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্সের স্টেশনের ইনচার্জ আসরাফ তপু জানান, তেলের দোকানটিতে যমুনা তেল কোম্পানির একটি ট্যাংক-লরি তেল সরবরাহের সময় সিগারেটের আগুন থেকে প্রথমে ট্যাংকলরির পাইপে আগুন ধরে যায়। এর পরে দোকান ঘরে আগুন ধরে যায়। আমরা খবর পাওয়া সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হই। এ ঘটনায় তিনটি দোকানে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।