রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলায় নারীসহ ৭ আসামি গ্রেফতার

🗓 Tuesday, 11 May 2021

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 11 May 2021

👁️ ৩৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে সংঘর্ষে, হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় নারী-পুরুষসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে গাজীপুর সদর কোনাবাড়ী এলাকা থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে তাঁরা সেখানে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পারিলা দক্ষিণ পাড়া গ্রামের আবুল খায়ের (৪৫), বাবু (৩২), ইরানি বেগম (৩৫), সেফালী বেগম (৪৫), পায়রা বেগম, (৩৫), সবুজ (২৬) ও খালেক (৫৫)। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ইরানি ও পায়রা বেগম দুই জনের কোলে দুটি শিশু সন্তান রয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, গত ৬ মার্চ উপজেলার পারিলা গ্রামে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। নিহতের নাম মাহাবুর রহমান (৩৮)। পরে ওই ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুন বেগম থানায় ৮জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা পলাতক ছিলেন। প্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান শনাক্তের পর সোমবার দিবাগত রাতে থানার এসআই জিলালুর রহমান সাথীয় পুলিশ ফোর্স নিয়ে গাজীপুর সদর কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৭জনকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, আরও একজন আসামি পলাতক রয়েছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে এবং আজ দুপুরে গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর