বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দুর্গাপুর পৌরসভা ও ৭টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ৯ হাজার মাস্ক উপহার দিয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ মনসুর রহমান।
রোববার উপজেলা পরিষদের মিনি হলরুমে সাংসদ ডাঃ মনসুর রহমানের নির্দেশ ও পরামর্শে উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মাস্কগুলো তুলে দেন তাদের নিজ এলাকার সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, দেলুয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, আড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ স্থানীয় আওয়ামী লীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।