রাজশাহীর দূর্গাপুরে প্রবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার করছেন ছাত্র দলের নেতাকর্মীরা
শেয়ার করুন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্ প্রতিবেদনে…
দীঘদিন ধরে বেহাল দশা রাজশাহীর দুর্গাপুর উপজেলার তেতুল তলা থেকে মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামের যাতায়াতের প্রধান রাস্তাটি।
স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও রাস্তা সংষ্কারে কোন উদ্যোগ নেয়নি কেউ। ফলে প্রায় দূর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও পথচারীরা। এমন পরিস্থিতিতে রাস্তাটি নজরে আসে দূর্গাপুরের বাসিন্দা ও লন্ডন প্রবাসী রেজাউল করিমের। বর্তমানে তাঁর অর্থায়নেই শুরু হয়েছে সংস্কার কাজ। আর এতে স্বেচ্ছাশ্রম দিচ্ছে উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে এ ধরনের জনসেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান লন্ডন প্রবাসী রেজাউল করিম।
