রাজশাহীর নেসকো’তে চাকুরী স্থায়ীকরণের দাবীতে তৃতীয় দিনের কর্মবিরতি

🗓 Monday, 25 January 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 25 January 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহী বিভাগের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)তে, অস্থায়ী ভিত্তিতে কর্মরত সকল মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীদের বিকল্প শূন্য পদে চাকুরী স্থায়ীকরণের দাবিতে সেখানকার কর্মচারীরা তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন।

আজ সোমবার সকাল থেকে মহানগরীর হেতেমখাঁ এলাকায় রাজশাহী পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়। মহানগরীর নেসকো’র প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় দাড়িয়ে এ কর্মবিরতি পালন করছেন অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত রাজশাহী অঞ্চলের কর্মচারীরা।

এসময় রাজশাহী পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আনোয়ারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদ রানা, রাজশাহী জেলার সহ-সভাপতি পলাশ সাহা ও যুগ্ম-সম্পাদক জায়েদুর রহমান জিতুসহ সংগঠণের নেতৃবৃন্দ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর