রাজশাহীর পদ্মা-আবাসিক এলাকার লেকের পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

🗓 Friday, 6 August 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

🗓 Friday, 6 August 2021

👁️ ২৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা-আবাসিক এলাকার লেকের পাড় থেকে এক অটোরিকশা চালকের লাশ পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুর ১২টায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম কালু মিয়া। তিনি ভদ্রা জামালপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। কালু মিয়ার শরীরের বুকের দুইপাশে দুটি ছোট ছোট ক্ষত চিহ্ন ও হাতে কাটা চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বড় ভাই মাসুদ রানা। তবে কে বা কারা এই হত্যাকান্ডের সংগে জড়িত তা জানাতে পারেননি তিনি ।

মাসুদ জানান, তার ভাইয়ের বাম হাতের কব্জির ওপরের অংশে জখম রয়েছে। বুকেও রয়েছে জখম। শরীরের কয়েকটি স্থানে মারধরের চিহ্ন আছে। হাসপাতালে মৃত ঘোষণার পর তার ভাইয়ের লাশ সেখানে থেকে কে বা কারা লেকের পাড়ে রেখে চলে যায়। পরে আমরা খবর পেয়ে লাশ বাড়ির সামনে নিয়ে আসি। তারপর খবর পেয়ে পুলিশ আসে।

মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, তারা লাশের কাছে গিয়ে সুরতহাল করছেন। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর