রাজশাহীর পবায় তরুণীকে ধর্ষণে টাকায় সমঝোতার চেষ্টা, অবশেষে মামলা
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর পবা উপজেলার জয়পুর এলাকায় গত শনিবার দিবাগত রাতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় গতকাল রাতে কাটাখালি থানায় একটি ধর্ষণ মামলা করেন ভিকটিমের পরিবার।
ভিকটিমের মা জানান, গত শনিবার দিবাগত রাতে আমরা মেয়ে টয়লেট করার জন্য ঘর থেকে বের হলে, একই এলাকার বখাটে যুবক শাহিনুর তার মেয়ের ঘরে ঢুকে ধর্ষন করে। এঘটনায় মঙ্গলবার গ্রাম্য শালিস বসে, শালিসে গ্রামের মন্ডল শাহিনুরকে ১০ টি জুতার বাড়ি ও ৩০ হাজার টাকা ওই ভিকটিমকে দিতে বলে। কিন্তু সেই মিমাংসা ভিকটিমের পরিবার মেনে না নিলে মঙ্গলবার সন্ধ্যার পর মন্ডলসহ তার লোকজন ভিকটিমের মাকে মারধোর করে।
এঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা কাঁটাখালি থানায় মামলা দায়ের করেন।
কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, এঘটনায় ভিকটিমের পরিবার ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি ধর্ষক একই এলাকার যুবক শাহিনুরকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
