রাজশাহীর পবায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর পবা উপজেলার বাকসারা এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে নুরুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত নুরুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাস ছয়েক আগে নুরুজ্জামান বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তরুণী অন্তঃসত্ত্বা হওয়ার পর পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। তাঁরা তরুণীর সঙ্গে কথা বলে নুরুজ্জামান জড়িত থাকার কথা জানতে পারেন। এ সময় গতকাল রাতে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর বাবা বাদী হয়ে নুরুজ্জামানকে আসামি করে পবা থানায় মামলা করেন। মামলা হওয়ার কথা শুনে আসামি নুরুজ্জামান গোদাগাড়ী উপজেলায় পালিয়ে গেলে। সেখান থেকে সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
