বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ১৩টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুর হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। তবে ভোটগ্রহণ শুরুর পর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পবা উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৯ হাজার ২১২ জন । ৭টি ইউনিয়নে ২৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
এদিকে, মোহনপুর ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ২২ হাজার ৫৩ জন। এখানে চেয়ারম্যান পদে লড়ছেন ২৬ জন প্রার্থী।
পবার ৬৮টি ও মোহনপুরের ৫৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে পবার ৪৭ টি ও মোহনপুর ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।