রাজশাহীর পাখির বাসা ভাড়ার অর্থের চিঠি পেলেন মালিকরা

🗓 Wednesday, 3 February 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 3 February 2021

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামে সেই পাখির বাসা ভাড়ার অর্থের চিঠি হাতে পেয়েছেন বাগান মালিকরা। বাগান মালিক ও ইজারাদারদের ক্ষতিপূরণের টাকার চিঠি গতকাল বিকেলে (মঙ্গলবার) বাগান মালিকরা হাতে পেয়েছেন।

জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-২ শাখার উপসচিব দীপক কুমার চক্রবর্তী ২০২০ সালের ১ নভেম্বর স্বাক্ষরিত চিঠিতে ক্ষতিপূরণের টাকা দেয়ার নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক ৩৮টি আমগাছের পাঁচজন মালিককে বন অধিদপ্তরের অনুন্নয়ন খাত হতে বার্ষিক তিন লাখ ১৩ হাজার টাকা প্রদানের চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমবাগানের শামুখখোল পাখি বিগত তিন বছর যাবত আছে। প্রাকৃতিক কারণে বা যে কোনো সময় পাখি ওই স্থান ত্যাগ করে অন্য কোনো নতুন স্থানে চলে যেতে পারে। সেহেতু আগামী কয়েক বছর পর্যবেক্ষণে রেখে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে যে বছর পাখি বসবে না, সে বছর কোনো ক্ষতিপূরণ দেয়া হবে না।

যে সকল বাগান মালিকরা ক্ষতিপূরণ পাচ্ছেন তারা হলেন- মুঞ্জুরুল হক মুকুল, সানার উদ্দীন, সাহাদত হোসেন, শফিকুল ইসলাম মুকুট ও ফারুক হোসেন। বাগান মালিকরা জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে টাকা প্রদানের অনুমতির চিঠি হাতে পেয়েছি।

মালিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ৩ বছর ধরে পাখিরা বাগানে আসছে। এর আগের দুই বছরের টাকা মালিকরা যদি পায়, তাহলে ক্ষতিটা অনেক পুষিয়ে আসবে। গাছগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নিয়মিত পরিচর্যার দাবি জানান তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর