রাজশাহীর পুঠিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সং’ঘর্ষে আহত ১৫

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর পুঠিয়ায় রাজশাহী গামী একটি বাস ও নাটোর অভিমূখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের যাত্রী এবং ট্রাকের চালক ও হেলপারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮ টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়া আখ সেন্টারের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশার কারণে রাস্তার কিছু দেখা যাচ্ছিল না। এমন সময় রাজশাহীর দিক থেকে আসা একটি ট্রাক ও নাটোরের দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুছড়ে যায়। বাসের যাত্রীরা বাসের মধ্যেই ছিটকে পড়ে ১৫/১৬ জন আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, রাজশাহীগামী মা হাজেরা নামের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে যাওয়ার সময় ঝলমলিয়া ঘোষপাড়া এলাকায় নাটোর অভিমূখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে ৫ জনের মতো আহত হয়েছে।

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে যানবাহন দুইটিই সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তেমন কোনো গুরুতর আহত না হওয়ায় প্রাথমিক ট্রিটমেন্ট করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। শুধু ট্রাকের ড্রাইভারকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।