বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী পলি খাতুন ও পাঁচ মাস বয়সী শিশুকন্যা ফারিহাকে বালিশচাপায় হত্যা করেছে মাদকাশক্ত যুবক ফিরোজ। ঘুমিয়ে থাকার কারণে আড়াই বছরের ছেলে ফাহিম আলী বেঁচে যায়।
গতকাল সোমবার রাত ১ টার সময় রাজশাহীর পুঠিয়া উপজেলা পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপালহাটি ফকিরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- স্ত্রী পলি খাতুন (২০) ও ৫ মাস বয়সী শিশু ফারিয়া। এলাকাবাসী সূত্রে জানা
গেছে, ফিরোজ আলী বিয়ের আগে থেকেই নেশাগ্রস্থ ছিল। গত চার বছর আগে পুঠিয়া পৌরসভার ৪নং কৃষ্ণপুর ওয়ার্ডের কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকার জুলহাস আলীর মেয়ে নিহত পলি খাতুনের সঙ্গে বিয়ে হয় ফিরোজের।
এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকার দারুসসালাম এলাকা থেকে ঘাতক স্বামী ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা থেকে রাজশাহীর পুঠিয়া থানায় নিয়ে আসা হচ্ছে।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পরে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে জানান তিনি।