বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশ থেকে আদিবাসী নারী মেরিলা হ্যামব্রমের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রাতে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেন নিহত নারীর মা সুরোজ হ্যামব্রম। এর আগে গত সোমবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় মেরিলা হ্যামব্রম। পরে গতকাল বাড়ি থেকে ৫০০ গজ দুরে একটি কলাবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মেরিলা হ্যামব্রম উপজেলার ভালুকগাছি ইউনিয়নের আটভাগ আদিবাসী গ্রামের নিমাই স্বরনের স্ত্রী।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ওই আদীবাসী নারী গত সোমবার বিকেলে নিখোঁজ হয়। পরিবারের লোকজন সারারাত খোঁজ করেও তার কোন খবর পায়নি। পরের দিন সকালে নিহত নারীর মেয়ে বাড়ি থেকে ৫০০ গজ দুরে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরন করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে, প্রাথমিক ধারনা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ ব্যপারে নিহত নারীর মা বাদী হয়ে গতকাল রাতে অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।