রাজশাহীর পুঠিয়া পৌর মেয়রের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগে মামলা

🗓 Monday, 12 April 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Monday, 12 April 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে পুঠিয়া পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে একজন নার্স মামলা দায়ের করেছেন। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ধর্ষনের অভিযোগে মামলাটি দায়ের করেন ওই নার্স। বর্তমানে ওই নার্স ঢাকার জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটে কর্মরত রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, পুঠিয়া পৌরসভার মেয়রের বিরুদ্ধে ধর্ষণ নির্যাতনসহ নানা অভিযোগ এনে সরকারি হাসপাতালের একজন সিনিয়র নার্স মামলাটি করেছেন। এর আগে বিকেল থেকেই তিনি মেয়রের চেম্বারে অবস্থান নিয়েছিলেন। মেয়েটির বাড়ি  দুর্গাপুর উপজেলায় বলে জানা গেছে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালে দুর্গাপুর থানার বাসিন্দা ওই নার্স পুঠিয়ার একটি ক্লিনিকে কাজ করতেন। সেসময় মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে তিনি প্রায়ই তাকে ধর্ষণ করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য পুঠিয়া পৌর মেয়র মামুনকে চাপ দিলে তিনি তাকে এড়িয়ে যেতে থাকেন। গতকাল রোববার দুপুরে বিয়ের দাবিতে মেয়েটি মামুনের পুঠিয়া সদরের চেম্বারে উপস্থিত হয়। এসময় নার্সকে নির্যাতন করে বের করে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রাতে থানায় তিনি এ ধর্ষন মামলাটি করেন।

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী জানান, মেয়েটি নিজেই বাদী হয়ে এজাহার ও ধর্ষণের বর্ণনা দিয়েছেন। পরে থানায় তার এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর