বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
উত্তরবঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রথম প্রতিষ্ঠান-বঙ্গবন্ধু কলেজ রাজশাহীকে সরকারী করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১ টায় মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু কলেজের সামনের সড়কে কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিলয় মেহেদী, স্বাগত সোহেল, শাহরিয়ার, গনিত বিভাগের ছাত্র রায়হান আহাম্মেদ, সমাজকর্ম বিভাগের রেজুয়ান আহাম্মেদ, হিসাব বিজ্ঞান বিভাগের শাওন, ব্যবস্থাপনা বিভাগের আলপনা ও সাবেক শিক্ষার্থী সুমাইয়া মিমসহ অত্র কলেজের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ ২৫ বছরে পদার্পন করেছে। বঙ্গবন্ধুর নামে উত্তরবঙ্গের প্রথম কলেজ হয়েও আজ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সরকারী করণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। মানণীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই সারাদেশে বঙ্গবন্ধুর নামে অনেক প্রতিষ্ঠান সরকারী করা হয়েছে সেই ধারাবাহিকতায় আমাদের কলেজটিকেও সরকারী করণের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আমরা শিক্ষার্থীরা মনে করি।