বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর বাগমারায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যোগীপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবদুর রাজ্জাককে ধরে পুলিশে দিয়েছে। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণ মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশু প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে নলকূপের পানি খেতে যায়। এসময় ওই বাড়ির মালিক আবু তাহেরের বখাটে ছেলে আবদুর রাজ্জাকম, বাড়িতে কেউ না থাকায় ফুসলিয়ে ঘরের ভেতরে নিয়ে, ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
এ সময় স্থানীয় লোকজন আবদুর রাজ্জাককে হাতেনাতে ধরে স্থানীয় ভাগনদি পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারসহ ধর্ষক আবদুর রাজ্জাককে থানা হেফাজতে নেওয়া হয়। ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, ঘটনা জানার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এই ধরনের জঘন্যতম কাজের জন্য ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।