রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আবারও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেটে আয়োজিত এই সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে ঢাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতার জাহান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলার যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার প্রমূখ।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
এর আগে সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা সম্মেলনের উদ্বোধন করেন এবং ভারপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করেন।
