রাজশাহীর বাঘার নাজমুল হোসেন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

🗓 Thursday, 3 February 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Thursday, 3 February 2022

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিম প্রতিবেদনে

রাজশাহীর বাঘার নাজমুল হোসেন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা আদায় না করায় আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়াও দোষ প্রমান না হওয়ায় এ মামলার অপর ১৫ আসামীকে খালাস দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, বাঘার সুলতানপুর গ্রামের মিন্টু আলী, রানা,পানা,আরিফ হোসেন, শরিফ হোসেন ও লালপুর উপজেলার মনিহার গ্রামের আরজেদ আলী।

বিচারক অনুপ কুমার রায় বলেন, ভাগ্নিকে উত্তক্তের প্রতিবাদের জের ধরে ২০২০ সালের ১৪ জানুয়ারি বিকেলে বাঘার সুলতানপুর গ্রামে নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নাজমুলের পিতা আজিজুর রহমান বাদি হয়ে বাঘা থানায় হত্যা মামলা করে। মামলার তদন্ত শেষে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে চারজনের বয়স কম হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর