রাজশাহীর বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

🗓 Tuesday, 1 June 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 1 June 2021

👁️ ২৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

 

রাজশাহীর বাঘা উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত(৬০) এক নারী নিহত হয়েছেন।

সোমবার বিকালে বাঘা বাজারের ডাচ্-বাংলা বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাঘা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বাঘা বাজারের প্রত্যক্ষদর্শী মিলন আহম্মেদ জানান, বাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ভ্যান নিয়ে লালপুরের দিকে যাচ্ছিলেন ওই নারী।

ভ্যানটি বাঘা বাজারের ডাচ্-বাংলা বুথের সামনে পৌঁছামাত্র বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়লে চলন্ত ট্রাকটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই বৃদ্ধ নারী। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
বাঘা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোয়াজ্জেম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে নিহতের পরিচয় মেলেনি। তার সন্ধানের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা করা হয়েছে।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর