বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করেছে আ. লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মুক্তারের লোকজন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আড়ানী পৌর এলাকার ৪ নম্বর নুরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান ও তার ভাগনে আরিফ হোসেন। তাদের রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মুক্তার আলীর সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে। এলাকাবাসি জানায়, হামলাকারীরা আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। হামলার শিকার বজলুর রহমান অন্য এক কাউন্সিলর প্রার্থীকে সমর্থন করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার শিকার ব্যক্তিরা ও হামলাকারীরা আপন চাচাতো ভাই। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।