রাজশাহীর বাঘায় পদ্মার চরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত

🗓 Wednesday, 14 April 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 14 April 2021

👁️ ২১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহীর বাঘায় পদ্মার চরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের পদ্মার মধ্যে পলাশী ফতেপুর চরে মাটি কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পদ্মার মধ্যে পলাশী ফতেপুর চরের আবেদ আলীর স্ত্রী আশুরা বেগম বাড়িতে ব্যবহারের জন্য প্রতিবেশী খোরসেদ আলীর জমি থেকে মাটি কাটতে যায়। এই নিয়ে দুই পরিবারের মেয়েদের মাঝে ঝগড়া হয়। এর জেরে সোমবার সন্ধ্যায় আবেদ আলীর লোকজন খানপুর বাজারের খোরসেদ আলীকে মারধর করে। এ মারধরের ঘটনাকে কেন্দ্র করে পরের দিন মঙ্গলবার সকাল ৯টায় খোরসেদ আলীর লোকজন লোহার রড, হাতুড়ি, হাসুয়া ও বাঁশের লাঠি নিয়ে আবেদ আলীর বাড়িতে হামলা করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আবেদ আলী, তার স্ত্রী আশুরা বেগম, মেয়ে নার্গিস খাতুন, ভাতিজা সেন্টু আলী, লিপি খাতুন ও জবেদা খাতুন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে বিকেল পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর