রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গে ব্লেড চালালেন স্ত্রী

🗓 Saturday, 23 January 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Saturday, 23 January 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে দিয়েছেন এক নারী। পরে তিনি নিজেই তার স্বামীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে স্বামীকে হাসপাতালে ফেলে তিনি পালিয়েছেন। আহত ব্যক্তি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে পলান সরকার।

রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের ফয়েন উদ্দিনের মেয়ে খোদেজা খাতুনের সঙ্গে কয়েক মাস আগে তার বিয়ে হয়। শুক্রবার রাতে বাবার বাড়িতেই এ কান্ড করেছেন স্ত্রী খোদেজা। পলান সরকারকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত ব্যক্তির স্বজনরা জানান, বিয়ের পর স্ত্রী বাবার বাড়িতেই থাকেন। মাঝে-মধ্যেই পলান সরকার তার স্ত্রীকে দেখতে শ্বশুর বাড়িতে আসতেন। কিন্তু এই বিষয়টি নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একারণে শুক্রবার রাতে স্বামী ঘুমোতে গেলে এ সুযোগে স্ত্রী খদেজা তার স্বামীর পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে দেন। পরে রক্তক্ষরণ শুরু হলে তার স্ত্রী তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে সেখানকার বারান্দায় ফেলে পালিয়ে যান।

এবিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবরটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর