রাজশাহীর বাঘা উপজেলায় যুবককে কুপিয়ে হত্যা

🗓 Wednesday, 6 January 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 6 January 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ      

 

রাজশাহীর বাঘা উপজেলায় জহুরুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে বাঘা উপজেলার তেঁতুলিয়া শিকদারপাড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। ওই যুবক নিখোঁজের ব্যাপারে আগের রাতে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহত যুবক জহুরুল বাঘা উপজেলার মনিগ্রাম মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জহুরুল বাঘার পানিকামড়া এলাকার একটি মোবাইল ফোনের দোকানে চাকরি করতেন।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে স্থানীয় লোকজন তেঁথুলিয়া শিকদারপাড়া গ্রামের একটি নির্জন স্থানে রাস্তার পাশে জহুরুলের মোটরসাইকেলটি রাখা দেখতে পান। আর পাশেই পড়েছিল একটি হাঁসুয়া। এর কিছুটা দূরে জহুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে।

আমরা ধারণা করছি অন্য কোনো স্থানে জহুরুলকে হত্যা করে তেঁথুলিয়া এলাকায় মরদেহ ফেলে যাওয়া হয়েছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর