রাজশাহীর বোয়ালিয়া থানা(পশ্চিম) বিএনপি’র সম্মেলনে সভাপতি মিলু সম্পাদক মহন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন শামসুল হোসেন মিলু এবং সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন।
শনিবার বিকেল ৪টায় রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে মিলু এবং মহনকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।
অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক শামসুল হোসেন মিলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব বজলুজ্জামান মহন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুর হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ওয়ার্ড এর নেতাকর্মীবৃন্দ।
