রাজশাহীর মন্ডপে মন্ডপে সিঁদুর উৎসবের পর প্রতিমা বিসর্জন

🗓 Friday, 15 October 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Friday, 15 October 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীর বিভিন্ন মন্ডপগুলোতে দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন শেষে ভক্তরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। মহানগরীর পদ্মা আবাসিক পূজা উদ্যাপন পরিষদসহ মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপগুলোতে শুভ বিজয়া দশমী তিথিতে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। পরে সিঁদুর উৎসবের মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হলো বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

শুক্রবার দুপুরের পর থেকে রাজশাহী মহানগরীর পদ্মা মঞ্চ’র পাশে পদ্মা নদীতে চলছে প্রতিমা বিসর্জন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় পুলিশ, আনসার, ও র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এবার, রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ৫শ’ ৩১টি পূজামন্ডপে। এর মধ্যে মহানগরীতে ৭৫টি ও জেলায় ৪৫৬টি মন্ডপে পূজা উদ্যাপন করা হয়। এবার সনাতন ধর্মাল্বম্বীরা মা দূর্গার কাছে সারা বিশ্ব থেকে করোনা থেকে মুক্তি এবং শান্তি কামনা করেন। গত ৫দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে আজ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর