রাজশাহীর মেডিকেলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে ৭ জনের মৃত্যু

🗓 Saturday, 29 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Saturday, 29 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই গত শুক্রবার রাতের বিভিন্ন সময় হাসপাতালের করোনা ওয়ার্ড গুলোতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

আজ শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২ জন, রাজশাহীর ২ জন, নওগার ১ জন ও নাটোরের ১ জন রয়েছেন।
উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালের আইসিইউসহ করোনা ওয়ার্ডে ১৯১ জন রোগি ভর্তি রয়েছেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর