রাজশাহীর মেডিকেলে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু

🗓 Sunday, 30 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Sunday, 30 May 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত ও বাকি ৪ জন উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।

আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মৃত্যু বরণ করেন। মৃতদের মধ্যে ৭ জন্যই চাঁপাই নবাবগঞ্জের ও বাকিরা অন্য জেলার।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০৪ জন রোগি ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজেটিভ রোগি রয়েছেন ৭৫ জন এবং ১২৯ জন রয়েছেন উপসর্গ নিয়ে। এয়াড়া গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন।

এদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের ৯৩ জন, রাজশাহীর ৮৪ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ৭ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন ও অন্যান্য জেলার ৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর