রাজশাহীর মেডিকেলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

🗓 Monday, 31 May 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 Monday, 31 May 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রবিবার সকাল ৮ টা থেকে আজ সোমবার সকাল ৮ টা পযর্ন্ত এই ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মৃত্যু বরণ করেন। মৃতদের মধ্যে ৩ জন্যই চাঁপাই নবাবগঞ্জের ও একজন নঁওগা জেলার বাসিন্দা।

মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০৫ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনা পজেটিভ রোগি রয়েছেন ৮২ জন এবং ১২৩ জন রয়েছেন উপসর্গ নিয়ে। এছাড়া গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর