বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোমবার সকাল ৮ টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮ টা পযর্ন্ত এই ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন মৃত্যু বরণ করেন। মৃতদের মধ্যে তিনজন চাঁপাই নবাবগঞ্জের, দুইজন নঁওগার, একজন রাজশাহীর ও একজন নাটোরের জেলার বাসিন্দা।
মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২১৬ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনা পজেটিভ রোগি রয়েছেন ৯১ জন এবং ১২৫ জন রয়েছেন উপসর্গ নিয়ে। এছাড়া গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন।