বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তিরা সকলেই চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ১ জন, ২৫ নম্বর ওয়ার্ডে ১ জন ও আইসিইউতে ২ জন রোগি মৃত্যু বরণ করেন। করোনায় মারা যাওয়া ৪ জনের সকলেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বর্তমানে হাসপাতালের আইসিইউসহ করোনা ওয়ার্ডে ১৭২ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগি ৬২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১০ জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন ১৪ জন।