বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রশাসনিক অনুমদন দেওয়া হয়েছে। এনিয়ে বাজেটও এসেছে। করোনা ডেডিকেটেড হাসপাতাল হলে- সেখানে সেন্টাল অক্সিজেনসহ ১৫টি আইসিইউ বেড থাকবে বলে জানা গেছে।
বর্তমানে সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রুপান্তর করতে রিপিয়ারিং এর কাজ শুরু হয়েছে। হাসপাতালের সম্পূর্ন কাজ শেষ করতে এবং তা ব্যবহার উপযোগী করতে ২ থেকে আড়াই মাসের মত লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আজ বেলা সাড়ে ১১টার দিকে কোভিড-১৯ নিয়ে ব্রিফিং এ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিৎ করেছেন।
তিনি আরো জানিয়েছেন- রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ড করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আজ রোবাবর অথবা আগামীকাল সোমবার সকালে উদ্বোধন করা হবে। সেখানে ৫০টি অক্সিজেনের লাইন্স সংযুক্ত করা হয়েছে। এছাড়া করোনা রোগীকে বাইরে থেকে মাস্ক ক্রয় করতে হবে না। মাস্ক হাসপাতাল থেকেই সরবারহ করা হবে।
এছাড়া তিনি সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রশাসনিক অনুমদন দেওয়ার বিষয়ে জানান, আবেদন করা হয়েছিল, কজের জন্য প্রশাসনিক অনুমদন পাওয়া গেছে। আপনারা কাজ শুরু করেন, করোনা ডেডিকেটেড হাসপাতালের জন্য এবং সেখানে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা থাকবে।