রাজশাহীর সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

🗓 Sunday, 7 November 2021

👁️ ৩৮ বার দেখা হয়েছে

🗓 Sunday, 7 November 2021

👁️ ৩৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীর সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় মহানগরীর পদ্মা-আবাসিক এলাকায় অবস্থিত সাইদুর রহমান স্কুল এন্ড কলেজে এ বিদায় অনুষ্ঠানের আয়োজনে করা হয়।

বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েসনের সভাপতি গোলাম সারোয়ার স্বপন। এসময় কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েসনের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারন সম্পাদক ফারুক হোসেন। বিদ্যালয়ের উপদেষ্টা আব্দুল করিম ও শিক্ষক শফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা বেলাল হোসাইন।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার জন্য শিক্ষকরা যে নির্দেশ দিয়েছে তা মেনে কঠোর মনোযোগ দিয়ে পড়তে হবে। এখন যে সময়টুকু রয়েছে তা অতি মূল্যবান, এ মূল্যবান সময়টুকু লেখাপড়ার কাজে লাগানোর জন্য পরামর্শ প্রদান করেন।

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর