রাজশাহীর সেফ হোমে বিনা চিকিৎসায় এক নারীর মৃত্যু

🗓 Wednesday, 5 May 2021

👁️ ৪৩ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 5 May 2021

👁️ ৪৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আফসানা মিমির প্রতিবেদনে…

রাজশাহীর বায়া সেফ হোমে বিনা চিকিৎসায় জুলেখা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে দিনভর তার কোন চিকিৎসা হয়নি। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
সেফ হোম ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জুলেখা ২০১১ সাল থেকে রাজশাহীর বায়া সেফ হোমে রয়েছেন। সম্প্রতি তিনি নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পরেন। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকরা তাকে সম্পূর্ন বিশ্রামে থাকার পরামর্শ দেয়। কিন্তু বায়া সেফ হোমে তাকে দিয়ে শ্রমিকের কাজ করায় এখানকার পরিচালক। এতেকরে মঙ্গলবার দুপুরে হটাৎ অসুস্থ হয়ে যায়। রাতের তার শারীরিক অবস্থার অবনতি হলে সেফ হোমের শিনির নামের একজন ভিক্টিম ও একজন আনসার সদস্য তাকে রামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সেফ হোমের ওই নারীকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
বায়া সেফ হোমের পরিচালক লাইজু রাজ্জাক বলেন, ২০১১ সাল থেকে সেফ হোমে রয়েছে জুলেখা খাতুন। তার কোন পরিচয় পাওয়া যায়নি বা জানাও যায়নি।

তিনি এর আগেও অসুস্থ্য হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয় এবং চিকিৎসার কাগজপত্রও আছে। তবে তাকে নির্যাতন বা শ্রমিকের কাজ করানোর বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন সেফ হোমের পরিচালক লাইজু রাজ্জাক।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর